হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি শাকিল হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের পুত্র।

ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর মোস্তাফিজুর রহমান তুহিন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০২৫ সালের ১৬ই জুন গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের পঞ্চম শ্রেণীর পড়ুয়া মেয়ে তার পিতাকে বাড়ির পাশের আবাদী মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন শিশুটিকে দেশীয় অস্ত্র ধারালো হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী পাট খেতে নিয়ে গিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুর চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটির বাড়ি ফিরে তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানালে গ্রামবাসী ধর্ষককে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ ধর্ষককে উত্তেজিত মানুষের কাছ থেকে উদ্ধার করে আটক করে। পরে শিশুর পিতা ইছানুল হক গাংনী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

ধর্ষণ মামলায় ১২ জন সাক্ষীর ভার্চুয়ালি ভিডিও কলে ও সশরীরে জবানবন্দি জেরা গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে এবং মেডিকেল পরীক্ষা রিপোর্টে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ধর্ষক শাকিল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণাকালে আদালতে আসামীপক্ষে আইনজীবী ও অন্য আইনজীবী, ধর্ষক উপস্থিত থেকে রায় শ্রবণ করেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান তুহিন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে পথচারী নারী গুলিবিদ্ধ

ছাত্রদলের মামলায় জুলাইযোদ্ধা তারেক রেজা গ্রেপ্তার

দামুড়হুড়ায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

শ্যামনগরে খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ

মোংলায় নদীতে বিলীন কোটি টাকার সড়ক

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের লাশ উদ্ধার

কালীগঞ্জে শহর ও গ্রামাঞ্চল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে

ঐতিহাসিক ইসলামি স্থাপত্য কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ