হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সীমান্তে ইছামতি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম জুয়েল রানা (২৪)। তিনি খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে।

বৃহস্পতিবার সকালে উপজেলার খোসালপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ভাই অভিযোগ করে বলেন, জুয়েল রানা খোসালপুর গ্রামের মাসুদ, মিলন ও কামরুলের সঙ্গে ধুর ব্যবসা করতো। কয়েকদিন আগে তাদের একটি ব্যাগ হারিয়ে যায়। ওই ব্যাগে টাকা ও মোবাইল ফোন ছিলো। ব্যাগ হারানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। তার দাবি, ওই তিন যুবক পরিকল্পিতভাবে জুয়েল রানাকে হত্যা করেছে।

খবর পেয়ে দুপুরে মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড