হোম > সারা দেশ > খুলনা

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। রাজনীতি মানে ধান্ধাবাজি— এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে।

রোববার রাতে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে ‘আর্থসামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা রাজনীতি করতে এসেছেন। আর আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন, প্লট নেবেন— এটা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে বলেছেন, আপনারা ভুলে যান আপনারা দলীয় এমপি। সুতরাং আপনারা কোো ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট পাবেন না।’

তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী রাজনীতিকে স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসে আমরা শহীদ জিয়ার আদর্শে স্বপ্নের বাংলাদেশ গড়ার মহাসড়কে যাত্রা শুরু করেছি।

তিনি ঝিনাইদহের রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘আপনারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথ থেকে সরে আসুন। অন্যথায় আপনাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে।’

মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ের প্রথম সিদ্ধান্ত ছিল কৃষি লোন মওকুফ করে দেওয়া। আমরা তা বাস্তবায়ন করেছি।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে বলেছিলাম ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত-সেবায়েতদের ভাতার ব্যবস্থা করব। সেই কর্মসূচি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী।’

ঝিনাইদহ চেম্বার অব কর্মাসের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ।

যুবদল নেতা গ্রেপ্তার, বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ঝিনাইদহের ৫ জন নিহত

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

বোয়ালমারীতে ঈদের নামাজের পর হামলা, আহত ১৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ

মোংলায় চিংড়িঘের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে খানজাহান আলী মসজিদ

খুলনায় বাড়িতে ঢুকে গুলি, এক পরিবারের ৪ জন গুলিবিদ্ধ