হোম > সারা দেশ > খুলনা

নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীবাহী একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এতে বোটে থাকা ২৯ জন পুণ্যার্থী বিপাকে পড়েন। পরে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে বিকল বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড।

সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ঢাংমারী ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং পুণ্যার্থীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।

এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহযোগিতা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এমই

ছেলের বিয়েতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

চৌগাছায় জামাইয়ের হাতে শ্বশুর খুন!

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিপর্যস্ত দুবলার চরের রাস উৎসব

খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছার আগেই জানালা ভেঙে পালালেন নারী

সারা দেশে বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

বিভিন্ন স্থানে আওয়ামী নাশকতা চলছেই

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ

নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ