হোম > সারা দেশ > খুলনা

বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারে যাওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমওকে শোকজ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া সদর আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারে অংশগ্রহণের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এ নোটিশ দেন।

জানা গেছে, সরকারি চাকরি করেও ডা. হোসেন ইমাম প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনি কাজে অংশগ্রহণ করার কারণে নির্বাচনি আচরণবিধি ২০২৫ এর ২০(ক) ও ২০ (খ) লঙ্ঘন করায় কারণ দর্শানোর জন্য স-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ডা. হোসেন ইমামের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়ে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, আমি এ বিষয়ে জানি না। এখনো পর্যন্ত আমি এ ধরণের কোনো চিঠি পায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সভা, সমাবেশ ও নির্বাচনি প্রচার-প্রচারে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

বিএনএসবি হাসপাতাল থেকে ডা. বাবলুকে অপসারণ, ড্যাবের কর্মবিরতির হুঁশিয়ারি

মাটিবোঝায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

খুলনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও ‘বি কোম্পানির’ সদস্য গ্রেপ্তার

নিজের অস্ত্রের গুলিতে রেল পুলিশ সদস্যের আত্মহত্যা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান তলানিতে

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩