হোম > সারা দেশ > খুলনা

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারী চক্রের ৪ সদস্য আটক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের বহির্গমন ফরম জালকরার অভিযোগে চার প্রতারককে আটক করেছে বেনাপোল বন্দরের এপিবিএন সদস্যরা।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে আছেন— ভবেরবেড় গ্রামের আতিকুর রহমান, বড়আঁচড়া গ্রামের আলামিন শেখ, রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন এবং ভবেরবেড় গ্রামের রুবেল হোসেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বহির্গমন বিভাগের জাল ফরম সরবরাহ করে অর্থ আদায় করছিল।

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, ‘পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে জাল ফরম সরবরাহ করার সময় এই চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ‘এখন আর ভারত গমনের জন্য যাত্রীদেরকে বহির্গমন বিভাগের ফরম পূরণ করার প্রয়োজন নেই। ডেস্ক অফিসাররা সরাসরি অনলাইনে পাসপোর্ট দেখে নির্ভুলভাবে ফরম পূরণ করেন, তাই প্রতারকদের এই কার্যক্রম বন্ধ হয়েছে।’

এ অভিযান যাত্রীদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ইমিগ্রেশন সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২