হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে মুরগির খামার থেকে ১৭ ফুট অজগর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকায় মুরগির খামার থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

বুধবার সকালে আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

মুক্তার গাজী জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি তার হাঁস-মুরগির খামারে ঢুকে পড়ে। বুধবার সকালে খামারের দরজা খুলে দিলে দুটি হাঁস ও একটি মুরগি বাইরে বের হলেও অন্যগুলো বের হচ্ছিল না। পরে তার স্ত্রী বিশাল অজগরটি দেখতে পান। সাপটি দেখে তিনি আতঙ্কে জ্ঞান হারান।

খবর পেয়ে সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। পরে বন বিভাগের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

সিপিজির সদস্য আবুল হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। পরে বন বিভাগের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগরটি সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে থাকতে পারে। উদ্ধার করা সাপটি সুন্দরবনের গভীর বনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক