হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের চার দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো

নিখোঁজের চার দিন পর খুলনা নগরীর ট্রাঙ্ক রোডের একটি পরিত্যক্ত চারতলা ভবন থেকে মো. আলামিন ওরফে সবুজ (৩৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি নিহতের পরিবারের।

নিহত যুবক রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার সিরাজ মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি নামিয়ে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সবুজ গত ২৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী লিমা রূপসা থানায় ২৬ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। ওই পরিত্যক্ষ ভবন থেকে পচাদুর্গন্ধ বের হলে তার লাশের সন্ধান পায় নিহত পরিবারের সদস্যরা। তার স্ত্রী লিমার দাবি জমি জমা সংক্রান্ত জের ধরে স্বামীকে হত্যা করা হয়েছে। ওই পরিত্যক্ত ভবনে পৈত্রিক সূত্রে সবুজের মালিকানা রয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা বা অন্যকিছু।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির অভিযোগ, পৈত্রিক সম্পত্তি নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী নজরুল ইসলাম মল্লিক ওরফে নজুর সাথে সবুজের বিরোধ ছিল। অনেকবার সবুজকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। নজু দুর্ধর্ষ সন্ত্রাসী। চাঞ্চল্যকর বড় আনো হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। রামপাল উপজেলার গৌরম্ভার ইউপি চেয়াম্যান শান্ত ও কালা চিত্ত হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। এককালে খুলনায় ছিনতাইকারী সিন্ডিকেটের নিয়ন্ত্রক ছিল সে। নিহত সবুজ সন্ত্রাসীর নজুর সৎ ভাইপো।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা