হোম > সারা দেশ > খুলনা

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাতলা গ্রামে মোস্তফা মোল্যার পুকুর থেকে গুলি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোস্তফা মোল্যার পুকুরে মোক্তাদির ও ওয়াজেদ নামে দুই শিশু গোসল করছিল। তারা পুকুর গুলি উদ্ধার করে খেলছিল। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ওই পুকুরসহ আশেপাশের এলাকায় পুনরায় তল্লাশী অভিযান শুরু করা হবে।

এমই

শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ ডিএনসিসির

পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা

সারা অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের ইন্তেকাল

মাদক নির্মূলে যা প্রয়োজন, তা-ই করতে হবে

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে: সারজিস

আদালতে হাজিরা দিলেন সাবেক মেয়র আইভী

যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী হয়েছে

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে হেফাজতের নিন্দা