হোম > সারা দেশ > খুলনা

কুমিরের আক্রমণে নিহত সুব্রতের পরিবারকে ৩ লাখ টাকা দেবে সরকার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রতের পরিবারকে ৩ লাখ টাকা অনুদান দেরে সরকার। বুধবার বিকেলে আমার দেশকে এমনটি জানিয়েছেন বন কর্মকর্তা আজাদ কবির।

এর আগে গতকাল মঙ্গলবার সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে কুমিরের আক্রমণের শিকার হয় সুব্রত। টানা ৭ ঘণ্টা পর বুধবার বনবিভাগ কর্মকর্তা ও গ্রামবাসীরা মিলে তার লাশ উদ্ধার করে। পরে দুপুরের দিকে ঢাংমারীতে তার সৎকার সম্পন্ন হয়।

বন কর্মকর্তা আজাদ কবির ও ঢাংমারী গ্রামের বাসিন্দা ইস্রাফিল বয়াতি জানান, বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে মঙ্গলবার সকালে সুন্দরবনে যায় সুব্রত মন্ডল (৩২) ও তার সহযাত্রীরা। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পাড়ি দিতে গেলে কুমির ধরে নিয়ে যায় তাকে। এরপর ৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৫শ মিটার দূরে ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে কুমির মুখ থেকে লাশ ফেলে দূরে সরে যায়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ডুবিয়ে লাশ উদ্ধার করার পর তার বাড়িতে নেয়া হয়। এরপর বুধবার দুপুরে ঢাংমারী গ্রামের শশ্মানে সুব্রতর লাশের সৎকার সম্পন্ন হয়েছে।

বন কর্মকর্তা আজাদ কবির আমার দেশকে বলেন, যেহেতু সুব্রত পাস নিয়ে বনে গিয়েছিল। তাই কুমিরের আক্রমণে নিহত সুব্রতর পরিবারকে সরকারিভাবে ৩ লাখ টাকা অনুদান প্রদানের কার্যক্রম বনবিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা