হোম > সারা দেশ > খুলনা

নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না: অমিত

যশোর অফিস

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রক্তদানকারী হাজারও মানুষের আকাঙ্ক্ষা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু এখনও তা প্রতিষ্ঠিত হয়নি। তাই যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই প্রতিষ্ঠিত হবে মতপ্রকাশেন স্বাধীনতা। এক্ষেত্রে কোনো টালবাহানা মেনে নেয়া হবে না।

শনিবার যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অমিত বলেন, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ-আহত ও নির্যাতিতদের প্রতি আমরা কৃতজ্ঞ। বছরের পর বছর জেলখাটা, গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের ঋণ শোধ হওয়ার নয়। সর্বশেষ অকুতোভয় ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব, জেলা সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী