হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুড়ায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুড়ার ডুগডুগি গ্রামে অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবর-৬ এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গাস্থ বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে জানান-রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

তিনি জানান, ডুগডুগি কলোনিপাড়া এলাকায় গোপনে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার সংকেত দিলে সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটককৃত ব্যক্তি মো. বাপ্পি (২৭) জেলার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল।

উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেল দামুড়হুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ