হোম > সারা দেশ > খুলনা

গরিব-অসহায়দের পাশে বিএনপি নেতা কৃষিবিদ শামীম

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় গরিব-অসহায়দের মাঝে ইফতার-ঈদসামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামীম।

বুধবার বিকেলে মোংলা পৌরসভায় আলিয়া মাদরাসা প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমান্ডার হানিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম।

তিনি বলেন, আমাদের চূড়ান্ত বিজয় এখনও হয়নি। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সদস্যসচিব মো. মানিক হোসেন, বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব বিশ্বাস, ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. বাবুল শেখ, উপজেলা বিএনপি নেতা মো. ফকরুল ইসলাম প্রমুখ।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা