হোম > সারা দেশ > খুলনা

ঝিকরগাছায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি

ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা (যশোর)

যশোরের ঝিকরগাছা উপজেলার ১৫ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটি বাদে ১৪টিরই বৈধ কোনো কাগজপত্র নেই। অবৈধ এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল এবং অপচিকিৎসার শিকার হচ্ছে মানুষ । এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদসহ উপস্থিত কমিটির সদস্যরা। এসব ডায়াগনস্টিক সেন্টারে ভুল ও অপচিকিৎসার শিকার হয়ে গত ১ বছরে প্রায় ৬ প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, নবায়নের মেয়াদ শেষ হওয়া ঝিকরগাছা উপজেলার ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে জননী প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এসএস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক, ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঝিকরগাছা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এসকে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাজেদা ডায়াগনস্টিক সেন্টার, কপোতাক্ষ প্যাথলজি, পূর্বাশা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, একতা মেডিকেল সার্ভিস, বি কে ডায়াগনস্টিক সেন্টার, বাঁকড়া মেডিকেল সার্ভিস, সীমান্ত ডায়াগনস্টিক সেন্টার ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ।

এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন জানান, ‘আমরা সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলোকে লাইসেন্স দ্রুত নবায়নের নির্দেশনা দিয়েছি।’

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল রশিদ জানান, ‘এদের বিরুদ্ধে আমরা আইনগত কোনো ব্যবস্থা নিতে পারি না। তবে উপজেলা প্রশাসনকে এক সপ্তাহ আগে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’ যশোর জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, ‘আমরা এ মাসেই এসব ডায়াগনস্টিক সেন্টারকে জানিয়ে দিয়েছি এক মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করতে। এতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পশুর নদে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মাঝি

ইটভাটা চালু রাখতে বন্ধ হলো চার গ্রামের একমাত্র হাইস্কুল

খুলনায় ছাত্রদলের কমিটি ঘোষণার ১৫ ঘণ্টার মধ্যেই আহ্বায়ককে অব্যাহতি

বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

পূর্ব সুন্দরবনে বনদস্যু বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, জিম্মি ৪ জেলে উদ্ধার

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় আ.লীগ নেতা কারাগারে

আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি

বাগেরহাটে বোরো ধান সংগ্রহ শুরু

ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার