হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় কবরস্থান উন্নয়নকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৬

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নে কবরস্থানের উন্নয়নকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতপাখিয়া-বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাতপাখিয়া ও বড়ইচারা গ্রামের মানুষ যৌথভাবে ওই কবরস্থান ব্যবহার করে আসছে। সম্প্রতি কবরস্থানের নিচু জায়গা ভরাট করে উন্নয়ন কাজ শুরু করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

শুক্রবার সকালে সাতপাখিয়া গ্রামের কিছু লোক কবরস্থানের নিচু অংশে মাটি ভরাটের কাজ শুরু করলে বড়ইচারা গ্রামের প্রায় ১০০ থেকে ২০০ জন গ্রামবাসী লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বড়ইচারা গ্রামের বাসিন্দাদের দাবি, প্রায় একশ বছর ধরে উভয় গ্রামের মানুষ ওই কবরস্থানে দাফন করে আসছেন। সম্প্রতি সাতপাখিয়া গ্রামের কিছু লোক গোপনে কবরস্থানের গাছ বিক্রি করায় ক্ষোভের সৃষ্টি হয়, যা সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, কবরস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

ঝিনাইদ‌হে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১