হোম > সারা দেশ > খুলনা

মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

আচরণবিধি ভঙ্গ করায়

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ছবি: আমার দেশ

আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। সমবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।

নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) লঙ্ঘিত হয়েছে।

এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে, যা আচরণ বিধিমালার ২৫-এর ৭(ছ)-এর লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মাটিবোঝায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

খুলনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও ‘বি কোম্পানির’ সদস্য গ্রেপ্তার

নিজের অস্ত্রের গুলিতে রেল পুলিশ সদস্যের আত্মহত্যা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান তলানিতে

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ