হোম > সারা দেশ > খুলনা

সড়ক দুর্ঘটনায় খালা–ভাগিনার মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ছবি: আমার দেশ।

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খালা ও ভাগনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী–লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর আরামবাড়িয়া এলাকায় একটি দাওয়াত থেকে মোটরসাইকেলে করে ঈশ্বরদী শহরে ফিরছিলেন শাকিব ও তার খালা শিরিনা বেগম। পথিমধ্যে স্কুলপাড়া এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের ১৩ কর্মী আহত

খুলনায় গভীর রাতে দাঁড়িপাল্লার সমর্থকের বাড়িতে আগুন

ঝিনাইদহের ৪‌টি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ২০ জনের বিরুদ্ধে এজাহার

কুষ্টিয়ায় ৪টি আসনে ১৭ প্রার্থী হারালেন জামানত

ধানের শীষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

জাতীয় নির্বাচনের প্রভাবে গদখালীর ফুলবাজারে ধস