হোম > সারা দেশ > খুলনা

ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করলো বড় ভাই

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্ব পাড়ার মাজারুল ইসলামের ছেলে জামালকে তুচ্ছ বিষয় নিয়ে ছুরির আঘাতে খুন করেছে আপন বড় ভাই উজ্জল হোসেন।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার সময় বড় ভাই উজ্জল হাতে ছুরি নিয়ে পেয়ারা খাচ্ছিল আর ছোট ভাই জামাল ভাত খাচ্ছিল। এ সময় বড় ভাই ছোট ভাইকে বলছিল, তুই কাজকর্ম করিস না, শুধু বসে বসে খাচ্ছিস। পরে এটি নিয়ে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জল (৩২) ছোট ভাই জামালকে (২৬) দুইবার বুকে ও পেটে ছুরি মারে। এতে ছোট ভাই ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে মারা যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাজ্জাদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানতে পারি খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জল ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে ছোট ভাই জামালের মৃত্যু হয়।

পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা