হোম > সারা দেশ > খুলনা

যুবদল নেতা হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা গ্রেপ্তার

খুলনা ব্যুরো

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ খাঁন হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা সাজ্জাদ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ খাঁ হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ অভিযানে দিঘলিয়া থানা পুলিশ সহযোগিতা করে। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেনকে খুলনায় আনা হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত শুক্রবার প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে যুবদল নেতা মুরাদ হোসেন খাঁকে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার