হোম > সারা দেশ > খুলনা

‘জুলাইতো আরো আসবে, তখন তোর চোখে গুলি করে হত্যা করা হবে'

হুমকি ঝিনাইদহ ছাত্রলীগ সভাপতির

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

সন্ত্রাসীদের অস্ত্র-লাঠি হাতে মিছিলের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করায় শিমুল হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ জেলার পলাতক সভাপতি সজিব হোসেন।

বুধবার রাতে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা এক সাধারণ ডায়েরিতে শিমুল হোসেন দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন।

শিমুলের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে এই হুমকি দেয়া হয়। হুমকিদাতা পলাতক সজিব হোসেন শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের আনজির হোসেনের ছেলে।

পাশাপাশি তিনি অনলাইন এ্যক্টিভিস্ট হিসেবেও কাজ করেন। মঙ্গলবার দুপুরে তিনি শহরের ২নম্বর পানির ট্যাংকি পাড়ায় নিজের শিমুল মিডিয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজিব হোসেন ফোন করে ভিডিও শেয়ার করার কৈফিয়ত তলব করেন। এক পর্যায়ে সজিব শিমূলকে উদ্দেশ্যে করে বলে জুলাইতো আরো আসবে। তখন তোর চোখে গুলি করে হত্যা করা হবে।

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির এই ধরনের একটি অডিও ভাইরাল হলে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর বুধবার মধ্যেরাতে শিমুল হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন। যার জিডি নম্বর ১০৩৭।

এ দিকে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিকেলে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমারকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা