হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় ১৫ দিনেও খোঁজ মেলেনি পুলিশ সদস্যের

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

নিখোঁজ হওয়ার ১৫ দিন পার হলেও যশোরের চৌগাছায় এখন পর্যন্ত খোঁজ মেলেনি আক্তারুজ্জামান (৪৬) নামের এক পুলিশ সদস্যের। এ বিষয়ে চৌগাছা থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী শাহিনা আক্তার শিমা।

আক্তারুজ্জামান উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন । এরআগে ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার চৌগাছা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আমি ‘আমার তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। আমার স্বামী ২৬ নভেম্বর ৫ দিনের ছুটি নিয়ে চৌগাছার ভাড়া বাসায় আসেন। ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর পরে তিনি আর ফিরে আসেননি’। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। যে কারণে আক্তারুজ্জামানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান শাহিনা আক্তার। 

নিখোঁজ আক্তারুজ্জামানের স্ত্রী শাহিনুর আক্তার জানান, গত ১৫ দিন ধরে স্বামী আক্তারুজ্জামানের কোনো সন্ধ্যান না পেয়ে আমরা চরমভাবে ভেঙে পড়েছি । তিনটি কন্যা সন্তান নিয়ে এখন কোথায় যাবো কি করবো বুঝে উঠতে পারছি না। আমার মেয়েরা রাতদিন বাবাকে না পেয়ে কান্নাকাটি করছে।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, আমি মাত্র দুই দিন এসেছি। এ বিষয়ে যা কিছু সম্ভব করা হবে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত