হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুত করা ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় মজুত করার অপরাধে মোয়াজ্জেম হোসেন কে আটক করা হয়। আটক মোয়াজ্জেম হোসেন সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

রাত সাড়ে ৮টার দিকে তেল সহ আটককৃতকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফতেপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত বাড়ি থেকে ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।

মেহেরপুর সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ডিজেল মজুতের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত