হোম > সারা দেশ > খুলনা

জুম্মার নামাজকে কেন্দ্র করে উত্তপ্ত খুলনা তাবলিগ মসজিদ

খুলনা ব্যুরো

সাদপন্থি ও জুবায়েরপন্থিদের বিরোধে উত্তপ্ত খুলনা। নিরালা তাবলিগ মসজিদে জুম্মার নামাজ আদায় নিয়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী।

বেলা ১১ টার পরে আর কাউকে নতুন করে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। সামনের রাস্তা ছিল ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ। ফলে যানবাহন ও জন চলাচল ছিল বন্ধ। অনেক নিয়মিত মুসল্লি এখানে নামাজ আদায় করতে না পেরে ক্ষুব্ধ।

নিরালা আবাসিকের বাসিন্দা ফজলুর রহমান বলেন, অনেক বছর ধরে তাবলিগ মসজিদে নামাজ আদায় করি। আজকে পুলিশ মসজিদের কাছেই যেতে দেয়নি। অনুরোধ করে অন্য মসজিদে যেতে বলেন তারা। রাস্তা ব্যারিকেড দিয়ে আটকানো। যানবাহন চলাচল বন্ধ। বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র‌্যাব, নৌসেনা মোতায়েন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু বলেন, আমরা নিরাপত্তার স্বার্থে দুপুর থেকে এই রাস্তা দিয়ে যান চলাচল সীমিত করে দিয়েছি। অতিপ্রয়োজন ছাড়া বাইরে থেকে কাউকে এই রাস্তায় প্রবেশ করতে দিচ্ছি না। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ