হোম > সারা দেশ > খুলনা

মোরেলগঞ্জে নিখোঁজ ভ্যান শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

মৃত জাকির খানের স্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের তিন দিন পরে জাকির খান (৫০) নামে এক ভ্যান শ্রমিকের লাশ খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যাংকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। জাকির খান জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যাসন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম স্বামীর লাশ শনাক্ত করেছেন।

নাসিমা বেগম বলেন, তার স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজি স্কুল রোডে মোল্লাবাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো। বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেননি।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে লাশটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার