হোম > সারা দেশ > খুলনা

ঈদ জামাতের জন্য প্রস্তুত ষাটগম্বুজ মসজিদ

অনুষ্ঠিত হবে তিন জামাত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙনে। ষাটগুম্বজ মসজিদে প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাটের ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। । প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ, যিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমাম থাকবে মো. নাসির উদ্দিন, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক, বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেনডেন্ট।

ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা, যা রাতে সৃষ্টি করছে এক ভিন্ন আবহ।

বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। নতুন এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করবেন এখানে। মসজিদের ভেতরে একসাথে দেড় হাজার ও বাইরে ৫ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।

অভয়নগরে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৪ শহীদ পরিবারের পাশে খুলনা জেলা বিএনপি, দিলেন ঈদ উপহার

ঈদে ঘরমুখো মানুষের ঢল, ফিরতি টিকিট নিয়ে দুশ্চিন্তায়

সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটে আইজিপির বাসায় চুরি খবর সত্য নয় : এসপি

জীবননগরে সন্তানকে অপহরণের দায়ে পিতা আটক

শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রূপসায় বাকী টাকার জন্য চা-দোকানি খুন

আইজিপির নিজ বাসা থেকে বৈদ্যুতিক তার চুরি, তদন্তে পুলিশ

নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার