হোম > সারা দেশ > খুলনা

মহম্মদপুরে গরু ব্যবসায়ীকে মারধর, সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা)

মাগুরার মহম্মদপুরে জয়নাল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে মারধর করে চার লাখ পঁয়ষাট্টি হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সদরের মুরাইল পশ্চিম খণ্ড গ্রামের কচাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। জয়নাল শেখ ওই গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে।

আহত জয়নাল শেখ বলেন, শুক্রবার নড়াইলের মাইজপাড়া হাটে গরু বিক্রি করতে গিয়েছিলাম। গরু বিক্রি শেষ বাড়ির উদ্দেশে রওনা হলে মুরাইল কচাতলায় মৃত মধু মোল্যার ছেলে আতাউর, আব্দুর রউফ ও মৃত মোসলেম মোল্যার ছেলে বাবু মোল্যা নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। এ সময় তাকে মারধর করে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরো জানান, হামলাকারীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জেরে তাকে হামলা করেন এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, জয়নাল শেখ একজন গরু ব্যবসায়ী। তার কাছে টাকার ব্যাগ ছিল। তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান আমার দেশকে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

বনদস্যু আতঙ্কের মধ্যে সুন্দরবনে মধু আহরণ শুরু

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে মৃত্যু

সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি হাত-পা বাঁধা জেলেকে উদ্ধার

হাসপাতালে এসে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার যুবদল কর্মী