ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ– ১ (শৈলকূপা) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময় অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলম বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসার।
সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, প্রার্থী মো. আলম বিশ্বাস ব্যাংক ঋণখেলাপি হিসেবে বিবেচিত হওয়ায় নির্বাচন কমিশনের বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে যাচাই বাছাই শেষে ঝিনাইদহ– ১ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ জনে।
তবে প্রার্থী বা তার প্রতিনিধির পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।