হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের সাফল্য, দেড় বছরে আটক ৬১

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

দেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সংস্থাটির দাবি, গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে সুন্দরবনের বিভিন্ন কুখ্যাত ডাকাত বাহিনীর মোট ৬১ সদস্যকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃতদের মধ্যে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর সদস্যরা রয়েছে। দস্যুতা দমনে নিয়মিত যৌথ অভিযানের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতেও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি।

এছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

সংস্থাটি আরো জানায়, সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী-খাল এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ডাকাত আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় জনগণ ও বননির্ভর মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।

ব্রিফিংয়ে কোস্ট গার্ডের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২