হোম > সারা দেশ > খুলনা

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বাড়ি ফেরা হলো না চা দোকানির

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক চা দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত মজিদ আলী (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মাস্টারপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে। তার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি চায়ের দোকান আছে ।

​প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রাতে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মজিদ আলী। এ সময় হেডলাইটবিহীন ও বেপরোয়া গতির চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেল চালক পাশের খাদে পড়ে গেলেও মজিদ আলী গুরুতর আহত হন। তবে চালক দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ​স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মজিদ আলীকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মজিদ আলীর মৃত্যু হয়েছে।

​চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা