হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকূপা উপজেলা বিএনপির একটি অংশ। জয়ন্ত কুমার কুন্ডু বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের একপাশে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, 'ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমি চাই, দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।'

এদিকে, এ ঘটনার প্রতিবাদে শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ করেছেন জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। তারা দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, 'রামচন্দ্রপুর বাজারে একটু উত্তেজনা হয়েছিল। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ককটেল বিস্ফোরণের ঘটনাকে তিনি পটকা বা বাজি ফাটানোর ঘটনা হিসেবে উল্লেখ করেন।

এমএস

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০