হোম > সারা দেশ > খুলনা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালক হত্যা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল গোলাম হোসেন (৪৬) নামে এক রিকশাচালকের। মঙ্গলবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রেহেসান আলীর ছেলে।

স্থানীয়রা জনান, নির্মাণাধীন দেয়ালে রিকশা লেগে দেয়াল ভেঙে যাওয়ার ঘটনায় বাগ্‌বিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কালুর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আসামিকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।

নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, কোনও কারণ ছাড়াই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এমই

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল