হোম > সারা দেশ > খুলনা

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

বাগেরহাটে নাসিরুদ্দিন পাটোয়ারী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, তাই এই দাবিতে আমরা মাঠে নেমেছি। সংস্কার প্রশ্নে এই সরকারকে আমরা এক একবিন্দুও ছাড় দেব না । বিএনপি সরকার যদি ৭৫ভাগ মানুষকে ডিনাই করে তাহলে তাদের পতন হতেও সময় লাগবে না।

শুক্রবার (১৯জুন) দুপুরে বাগেরহাটের খানজাহান আলী ( রহ:) এর মাজার জিয়ারতের পূর্বে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

বাগেরহাট প্রশ্নে সাংবাদিকদের সাথে তিনি আরো বলেন, বাগেরহাটে শেখ পরিবারের একটা রাজত্ব ছিল। এরা কোন কাজ করেনি। শুধু অর্থ ভাগিয়ে নিয়েছে।

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন, এর পাশাপাশি সংস্কারের ব্যাপারে তার দলের অভিমত ব্যক্ত করেন। তিনি এসব বিষয়ে সরকারের কার্যক্রম ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সফর শেষে তিনি বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। এবং এসকল ঐতিহাসিক স্থাপনা গুলো কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে সকলকে সহযোগিতা করার জন্য বলেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক