হোম > সারা দেশ > খুলনা

ঝাড়ু হাতে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন এমপি আব্দুল আলীম

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

“আমার লোকালয়, আমার জনপদ, আমার শহর—প্রত্যেকে নিজ নিজ পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

মঙ্গলবার সকাল ১০টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শরণখোলার পাঁচ রাস্তার মোড় থেকে শুরু করে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। শপথ গ্রহণের পর নিজ আসনে এটি তার প্রথম কর্মসূচি বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তফা আমীন, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি সরোয়ার হোসেন বাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন। তিনি হাসপাতালের খাবারের মান, চিকিৎসক সংকট, এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি, প্যাথলজি সুবিধাসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, শরণখোলায় সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ প্রতিরোধে ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি সবাইকে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং জানান, এ পরিচ্ছন্নতা অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল