হোম > সারা দেশ > খুলনা

ইবিতে গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

প্রতিনিধি, ইবি

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এক ঘণ্টাব্যাপী চলবে এই পরীক্ষা।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন শিক্ষার্থীর আসন নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হচ্ছেন, অনেকের সঙ্গে রয়েছেন তাদের অভিভাবকেরাও।

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ক্যাম্পাসে আনসার, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া, প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরীক্ষা নকল ও প্রক্সিমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবে কেন্দ্রে প্রবেশ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।'

উল্লেখ্য, এ বছর মোট ২ লক্ষ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যার মধ্যে 'এ' ইউনিটে ১ লক্ষ ৬৬ হাজার ২৪০ জন, 'বি' ইউনিটে ৯৩ হাজার ১৫৮ জন এবং 'সি' ইউনিটে ২৫ হাজার ২৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

খুলনায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত, ব্যবসায়ী আহত

ঝিনাইদহে জামায়াত নেতাকর্মী‌দের বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

চিকিৎসার জন্য মেয়ের বাসায় যাওয়া হলো না মর্জিনার

চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গায় জামায়াত নেতাকে বিএনপি নেতার হুমকি

চৌগাছায় মাটি চাপা পড়ে নির্মাণশ্রমিক নিহত

ঝিনাইদ‌হে কৃষক দল নেতা‌কে কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা

এক পরিবারের ৩ জন বাঁচলেও মেয়ে নিখোঁজ

নড়াইলে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত আটক