হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে ধানের শীষের বিলবোর্ড ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ছিঁড়ে ফেলা, পুড়িয়ে দেওয়া, ও ফেস্টুনে গোবর মাখানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় যাওয়ার পথে এসব অভিযোগ তোলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান। এছাড়া ঘোরশাণ ও ফুরসুন্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে একই ভাবে বিলবোর্ড ছিঁড়ে ও পুড়িয়ে ফেলা হয়।

রাশেদ খান বলেন, অন্যান্য দলের প্রার্থীদের বিলবোর্ড অক্ষত থাকলেও পরিকল্পিত ভাবে তার নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর করা হচ্ছে। ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন এলাকায় তার ধানের শীষ প্রতীকের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে টাঙানো ফেস্টুনে গোবর মাখানো এবং পানের পিক নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া অসংখ্য জায়গা থেকে তার ফেস্টুন খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

রাশেদ খান আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২