হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে শিশুসহ ৩১ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় নারী-পুরুষ-শিশুসহ ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজেপির অধিনায়ক লে.

কর্নেল রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার উপজেলার কুসুমপুর, নতুনপাড়া বেনীপুর বিওপির টহলদল সীমান্তে অভিযান পরিচালনা করে ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৭২০ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। আটকদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন শিশু। আটকরা চট্টগ্রাম, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও বগুড়া জেলার বাসিন্দা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সোপর্দ করা হয়েছে।

এমএস

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার