হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরা সীমান্তে যুবককে গুলি বিএসএফের

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লক্ষীদাঁড়ি সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আলমগীর হোসেনের বোন ইছমত আরা জানান, তার ভাই ভোরে বাড়ির পাশে মাছের ঘেরে কাজ করতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে চোরাকারবারি ভেবে গুলি ছোড়ে। এতে আলমগীরের মাথা, মুখ ও চোখে ছররা গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আলমগীরের মুখ ও মাথায় ছররা গুলির আঘাত রয়েছে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহমেদ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ