হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ছবি: আমার দেশ

মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোট গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ভারত থেকে আসা এসব অস্ত্র-গুলি গন্তব্যে পৌঁছানোর আগেই উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী। তবে কাউকে আটক করা যায়নি।

রোববার ভোরে বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র ও গুলি পাচার করে এনে তা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারকারীরা এসব অস্ত্র ও গুলি সিন্দুরকোটা গ্রামের একটি ভুট্টাক্ষেতে ফেলে রাখে।

সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতায় অস্ত্রের গন্তব্যে সম্ভাব্য অভিযান নিয়ে ছক করা হয়। পরে সেনাবাহিনীর দুটি টিম ভোরে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি ওয়ান সুটারগান, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনীর অভিযান দল। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অপহরণ-মুক্তিপণ আতঙ্কে সুন্দরবনের উপকূলবাসী

মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫