হোম > সারা দেশ > খুলনা

মোংলায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুর’র আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হোটেল পশুর চত্বর থেকে বের হয়ে পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র‍্যালি। নৌ র‍্যালিতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন।

পরে হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোন’র ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক মো. শাহজাহান খাঁন, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, পরিবেশবিদ নুর আলম শেখ, ট্যুরিস্ট ব্যবসায়ী আ. কাদের, মো. এমাদুল, মো. দেলোয়ার, মো. আনিস, ব্যবসায়ী হাবিব মাস্টারসহ পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা