হোম > সারা দেশ > খুলনা

শিকারিদের কাছে থেকে হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলায় শিকারিদের কাছ থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনরক্ষীরা। সোমবার বিকেলে হরিণ দুটি অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা সকালে গাববাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় শিকারিরা একটি হরিণ রেখে পালিয়ে যায়।

একই দিন দুপুরে কালিয়ারখাল এলাকা থেকে আরো একটি হরিণ উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া হরিণ দুটি শিকারিরা সুন্দরবনে ফাঁদ পেতে ধরে নিয়ে যাচ্ছিল। হরিণ দুটিকে চিকিৎসা দেওয়ার পর বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এমই

মোংলা নদীতে বিরতিহীন ২ ফেরির যাত্রা শুরু

জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

কালীগঞ্জে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর মানবেতর জীবন

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি

মেহেরপুর সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১

বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি: নিতাই রায়

১৮ বছরে দেশের সাংবিধানিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে

দুটি সেতুর অভাবে দুর্বিষহ জীবন দৌলতপুর চরবাসীর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি