হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস পর এলো র‌্যাবিস ভ্যাকসিন

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো রোগীদের জন্য র‌্যাবিস ভ্যাকসিন কেনার বরাদ্দকৃত দুই লাখ টাকার হদিস মিলেছে। দীর্ঘ দুই মাস ধরে ওই অর্থের কোনো সন্ধান না পাওয়ায় এবং ভ্যাকসিন সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ায় বিষয়টি নিয়ে আমার দেশ পত্রিকায় গত ২৩ ফেব্রুয়ারি একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসার পর তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‌্যাবিস ভ্যাকসিন ক্রয় করা হয়েছে।

গত তিন থেকে চার মাস ধরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট চলছিল। ফলে কুকুরে কামড়ানো রোগীরা প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়ে। অনেককে বাধ্য হয়ে ঝিনাইদহ সদর কিংবা যশোরসহ পার্শ্ববর্তী জেলায় গিয়ে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হয়েছে।

এতে সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক ক্ষতি দুই-ই বেড়ে যায়। এদিকে প্রায় দুই মাস আগে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে র‌্যাবিস ভ্যাকসিন কেনার জন্য দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম