হোম > সারা দেশ > খুলনা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষ মার্কায় ভোট দিন: শেখ ফরিদ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানিয়েছেন, বাগেরহাটের ৩ আসনের (মোংলা রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম‌।

শনিবার বাগেরহাটের মোংলা উপজেলার পৌর শহরে শ্রমিক সংঘ চত্ত্বরে মোংলা পৌর ৬নং ওয়াড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শেখ ফরিদুল ইসলাম‌ বলেন, আমাদের বন্দরের শ্রমিক ইপিজেডের শ্রমিক সুন্দরবনের ওপর নির্ভরশীল মৎস্যজীবী জেলে সবাইকে নিয়ে এ অঞ্চলকে গড়তে হবে। তাদের ন্যায্যতা তাদের অধিকারের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে ।

বৈঠকে প্রধান বক্তা হিসেবে মোংলা পৌর বিএনপি'র সভাপতি জুলফিকার আলী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শেখ ফরিদুল ইসলামকে ধানের শীষ প্রতীক দিয়ে এ অঞ্চলের অভিভাবক করে পাঠিয়েছে। আমরা চাই এবারের নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠাতে। কারণ তিনি দলের দুরদিনে বিগত ১৭ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপিকে সরকার গঠন করতে হলে রামপাল মোংলা এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এবারে নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করব।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ অনেকে।

ঈদের ছুটিতে খুলনার বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আইসক্রিমের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা: ১২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

শরণখোলায় কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

ঈদের ছুটিতে বাগেরহাটে দর্শনার্থীদের ঢল, মুখর ষাটগম্বুজ মসজিদ এলাকা

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ‘আলোকিত জীবননগর’

সুন্দরবনে সুমন বাহিনীর এক ডাকাত সদস্য আটক

যুবদল নেতা গ্রেপ্তার, বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী