হোম > সারা দেশ > খুলনা

পদ্মা নদী থেকে শিশু সুমাইয়ার লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদী থেকে সুমাইয়া ইয়াসমিন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। এলাকায় চলছে শোকের মাতম।

শনিবার রাত ১০টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান শাহ মাজারের নিকট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃত সুমাইয়া ইয়াসমিন কুষ্টিয়ার খাজানগর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান শাহ মাজারের নিকট পদ্মা নদীতে শিশুটি গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার রাত ১০ টার সময় সুমাইয়া ইয়াসমিনের লাশ ভেসে উঠে। সোলাইমান শাহের মাজার এলাকার পদ্মা নদী থেকে সুমাইয়া ইয়াসমিনের লাশ এলাকাবাসী উদ্ধার করে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে পাঁচ বছরের শিশু সুমাইয়া ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়েছে।

এমএস

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড