হোম > সারা দেশ > খুলনা

কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে অবস্থানের দায় ব্যক্তির, ডিপার্টমেন্টের নয়

ডিআইজি রেজাউল হক, খুলনা রেঞ্জ

জেলা প্রতিনিধি, নড়াইল

ছবি: আমার দেশ

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে কেউ যদি কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কাজ করে, সেটি একান্তই তার ব্যক্তিগত দায়। ডিপার্টমেন্ট কখোনই ব্যক্তির দায় কাঁধে নেবে না। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে নড়াইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে নড়াইলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ছিল এ অবহিতকরণ অনুষ্ঠান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকারের ভূমিকা সম্পূর্ণ নিরপেক্ষ উল্লেখ করে অনুষ্ঠানে ডিআইজি মো. রেজাউল হক আরো বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষের প্রতি আমাদের কোনো ঈর্ষা নেই, কোনো সমর্থন বা অসমর্থন নেই।

আমরা শান্তি ও নিরাপত্তার পক্ষে। আমাদের একমাত্র লক্ষ্য একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। নির্বাচনে কারো হারজিত নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের দায়িত্ব শান্তি ও নিরাপত্তা বিধান। সকল প্রকার পক্ষপাতিত্বের উর্ধ্বে থেকে পুলিশ অত্যন্ত পেশাদারির সঙ্গে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে কাজ করবে।

এ ব্যাপারে পুলিশের কেউ যদি কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়, সেটি ব্যক্তির দায় জানিয়ে রেজাউল হক, এ ব্যাপারে পুলিশ বিভাগকে দায়ী না করার আহ্বান জানান এবং কারো যদি পক্ষপাতমূলক কোনো ভূমিকা থাকে, সে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তাসহ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের সার্বিক সহযোগিত কামনা করেন।

অনুষ্ঠানে নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন সিকদার , অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড আমির হামজার

শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন: পরওয়ার

মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

ঘের লুট করা, সন্ত্রাসী, চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

ধানের শীষে ভোট দিলে নারীরা মাসে ২৫০০ টাকা পাবেন

বেনাপোল সীমান্তে ২টি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন

জীবননগরে দেড় কিলোমিটার জুড়ে বিএনপির নির্বাচনি গণমিছিল

যুবলীগ ক্যাডারের বাড়ি থেকে অস্ত্র ও মদ উদ্ধার, নারীসহ আটক ৪

স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার