হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের হাম চিকিৎসার পৃথক ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত আমির হামজা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তবে তার নমুনা সংগ্রহ করা যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, শিশুটিকে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন কারণে তার নমুনা সংগ্রহ করা যায়নি। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। বর্তমানে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছেন। হাম বিরূপ আকার ধারণ করেছে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান।

জেডএম

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল