হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় মাদকসেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ টাকা প্রতীকী অর্থদণ্ড দেওয়া হয়।

গতকাল বুধবার রাতে পরিচালিত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার মোমিনপুর এলাকায় অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। অভিযানের সময় বোয়ালমারী গ্রামের মৃত মওলা বক্সের ছেলে আব্দুল জামান আনন্দকে (২২) আটক করা হয়। তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। আদালত অভিযুক্ত আব্দুল জামান আনন্দকে মাদক সেবনের অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা প্রতীকী অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ উপস্থিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক