হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে সাবেক চেয়ারম্যানসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও তার সহযোগী সুমন হোসেনকে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।

রোববার রাত ৮টার দিকে যশোর শহরের ল্যাব এইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তার নামে কালীগঞ্জ বিএনপির অফিস ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।

বিকালে ছোট ভাই সুমনকে নিয়ে যশোর ল্যাব এইড হাসপাতালে ডাক্তার দেখাতে যান আবুল কালাম আজাদ। এ সময় ল্যাব এইড হাসপাতালে ক্ষুব্ধ জনতা তাদের পিটিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে যশোর ডিবি পুলিশের একটি টিম রাত সাড়ে ৮টার দিকে আবুল কালাম আজাদ ও তার ভাইকে হেফাজতে নেয়।

এ ব্যাপারে যশোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (অফিসার ইনচার্জ) মনজুরুল হক ভুইয়া বলেন, রাত ৮টার পরে ল্যাব এইড হাসপাতালের সামনে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে সেখান থেকে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

২০১৬ সালের ২৭ অক্টোবর কালীগঞ্জ উপজেলার বারোবাজারের নিজ অফিস থেকে দুটি তাজা বোমা, ১২০ বোতল ফেনসিডিল ও ২৫০ পিচ ইয়াবাসহ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার বড় ভাই আব্দুস সালাম এবং তার সহযোগী উজ্জল হোসেন, সুমন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করে ঝিনাইদহ র‌্যাব-৬ সদস্যরা।

গত ২৮ অক্টোবর ঝিনাইদহ র‌্যাব-৬-এর ডিএডি জহুরুল ইসলাম বাদী হয়ে বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে মোট ৫ জনের নাম উল্লেখ করে মাদক ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন (জি.আর মামলা নং- ১৩৯/২০১৬)।

২ নভেম্বর কালীগঞ্জ উপজেলার বারোবাজারে চেয়ারম্যানের বাড়িতে আরেকটি অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে ১টি দেশীয় রিভলবার, ৪টি শাটার গান, ৩ হাজার বোতল ফেনসিডিল ও ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানকালে ইউপি চেয়ারম্যানের ভাই সোহেল রানা, সোহান ও মাদক ব্যবসায়ী জামালকে আটক করা হয়।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা