হোম > সারা দেশ > খুলনা

দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে: গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ছুটে আসছেন। ডুমুরিয়া-ফুলতলা জনপদে দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে নির্বাচনি প্রচার শেষে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি দল। দেশের মানুষ ৫৪ বছরের শাসনে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, বিদেশে অর্থ পাচার, বিচার বিভাগে হস্তক্ষেপ, বিরোধী মতকে দমনপীড়ন, গুম-খুন ও মিথ্যা মামলায় হয়রানি ছাড়া কিছুই পায়নি। আবার সরকারি দলের লোকেরা গুরুতর অপরাধ করেও জামিন পেয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ইসলামি চেতনা, জুলাই আন্দোলনের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী ১০টি দল একত্রিত হয়ে একটি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

অভয়নগরে ১২ ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

প্রথম অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নিন