হোম > সারা দেশ > খুলনা

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: আমার দেশ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে শৈলকূপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী ও আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার ওই গ্রামের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত হন উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। খবর পেয়ে শৈলকূপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বিষ্ণুদিয়া গ্রামে উত্তেজনা প্রশমিত না হওয়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন

ময়ূর নদী বাঁচানোর আহ্বানে খুলনায় ভেলা বাইচ প্রতিযোগিতা

মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় নারীর মৃত্যু

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু

শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ১

শৈলকুপায় সড়‌ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

ছেলের মোটরসাইকেলের জ্বালানি নিতে লাইনে দাঁড়ালেন মা

ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, অতিরিক্ত সময় না দিয়েই খাতা নেয়ার অভিযোগ

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ২০