হোম > সারা দেশ > খুলনা

ইতালি পাঠানোর নামে যুবককে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

লিবিয়া থেকে ইতালি পাঠানোর নামে ছানোয়ার হোসেন নামের এক যুবককে লিবিয়ায় এক নির্জন স্থানে আটকে রেখে দৈহিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

এই অভিযোগ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটি গ্রামের আলামিন ও জহিরের বিরুদ্ধ শনিবার সকালে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদারের সঙ্গে দেখা করে বিষয়টির বিস্তারিত জানান ভুক্তভোগী ছানোয়ার হোসেনের হোসেনের স্ত্রী নার্গিস বেগম। এর আগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রতারকের কবল থেকে স্বামীকে রক্ষার জন্য ভুক্তভোগী ছানোয়ার হোসেনের স্ত্রী নার্গিস বেগম বুধবার (২৯ মে) চুয়াডাঙ্গার দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে নার্গিস বেগম জানান, তার স্বামী ছানোয়ার হোসেন দুই বছর ধরে লিবিয়ায় কাজ করছিলেন।

পরবর্তীতে আলামিনের সঙ্গে পরিচয় হলে তিনি তার স্বামীকে লিবিয়া থেকে ইতালি নেয়ার প্রলোভন দেখান। আলামিনের কথামতো তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে নিজেদের ভিটা বিক্রি করে ৬ লাখ টাকা দেন। পরবর্তী সময়ে আলামিন তার স্বামীকে ইতালির পরিবর্তে লিবিয়ার অজ্ঞাত স্থানে আটকে রেখে বিভিন্ন সময়ে তাদের কাছে মুক্তিপণ বাবদ অতিরিক্ত ১৫ লাখ টাকা দাবি

করে। ছানোয়ারকে নির্যাতন করে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও পাঠানো হয়।

ভুক্তভোগী ছানোয়ারের স্ত্রী নার্গিস বেগম বলেন, আমার স্বামীকে উদ্ধার ও প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করি দর্শনা থানা পুলিশ ও ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন থানায় এসেছিল। তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছি। ভুক্তভোগী যদি দর্শনা থানায় লিখিত অভিযোগ দেয় আর দর্শনা থানার অভিযোগের কপিসহ আমাদের কাছে এসে কোনো সহযোগিতা চায় আমরা অবশ্যই করবো। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক